নরসিংদী কারাগার থেকে লুট হওয়া তিনটি অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আফতাবনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি এসএমজি, একটি চায়না রাইফেল ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051