নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় স্কুলের শহীদ মিনার ধসে পড়ে জান্নাতি আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার গাজরিয়া ইউনিয়নের সেকান্দরদী এএম উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি সেকান্দরদী গ্রামের রাব্বি মোল্লার মেয়ে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সেকান্দরদী এএম উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে বিকালে মায়ের সঙ্গে খেলতে যায় শিশু জান্নাতি। এর পর মা ও শিশু জান্নাতি শহীদ মিনারের পাশে বসে। এ সময় হঠাৎ শহীদ মিনারের একটি স্তম্ভ ভেঙে পড়ে।
এ সময় নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় শিশুটি। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পথে মারা যায় শিশু জান্নাতি।
গজারিয়া ইউনিয়নের ২নং ওয়াডের ইউপি সদস্য মো. সুরুজ মিয়া বলেন, শহীদ মিনারটি জীর্ণশীর্ণ অবস্থায় ছিল দীর্ঘদিন ধরেই। বছর দেড়েক ধরে স্কুল বন্ধ থাকায় এটির পরিচর্যাও নেওয়া হচ্ছিল না।
পলাশ মডেল থানার ওসি মো. ইলিয়াস বলেন, শিশুটি শহীদ মিনারের পিলারের নিচে চাপা পড়ে মারা গেছে বলে দাবি এলাকাবাসীর। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে চাচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশমতো কাজ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051