আগামী নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেট উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।
এই সিরিজ শেষে ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বের জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
গত বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই দ্বিপাক্ষিক সিরিজই হতে যাচ্ছে টাইগ্রেসদের প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজ।
জিম্বাবুয়ে সফরের বিষয়ে নাদেল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জিম্বাবুয়ে ক্রিকেট এই দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপ বাছাইপর্বের আগেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। কারণ বাছাইপর্বও হবে ওয়ানডে ফরম্যাটে।’
বাংলাদেশ নারী ক্রিকেট দল সবশেষ ওয়ানডে খেলেছিল পাকিস্তানের বিপক্ষে, ২০১৯ সালের নভেম্বরে।
আগামী ৪ অথবা ৫ নভেম্বর জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগ্রেসরা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051