জুভেন্টাস ছেড়ে দিচ্ছেন দলটির সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। থিতু হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেরিআয় গত দুই ম্যাচে মাঠে অনুপস্থিত ছিলেন রোনাল্ডো। শনিবার রাতে এম্পোলির বিপক্ষেও ম্যাচে ছিলেন না রোনাল্ডো।
আর রোনাল্ডোবিহীন দলটি খেই হারিয়ে ফেলল অপেক্ষাকৃত দুর্বল ও নবাগত এম্পোলির বিপক্ষেই। আলিয়াঞ্জ স্টেডিয়ামে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে এম্পোলি। একমাত্র জয়সূচক গোলটি এসেছে অধিনায়ক লিওনার্দো মানকুসোর পা থেকে।
ম্যাচে জুভেন্টাস চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত। ফেদেরিকো চিয়েসার কাছ থেকে নেওয়া শট ফিরিয়ে দেন এম্পোলির গোলরক্ষক।
১২তম মিনিটে কয়েকজনকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে এই ইতালিয়ান মিডফিল্ডারের আরেকটি শট রুখে দেন তিনি।
২১তম মিনিটে সাফল্য পায় এম্পোলি। জুভিদের ডি-বক্সে বল পেয়ে পা ছুঁইয়ে দেন এম্পোলির অধিনায়ক লিওনার্দো মানকুসো।
বল জড়িয়ে যায় জালে। ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল। বিরতির পর মাঠে নেমেই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে জুভেন্টাস।
৫৮তম মিনিটে পাওলো দিবালার ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ৭০তম মিনিটে দেজান কুলুসেভস্কির কাট ব্যাকে বল পেয়ে তা জালে জড়াতে ব্যর্থ হন মানুয়েল লোকাতেল্লি।
যোগ করা সময়েও লোকাতেল্লি আরো একটি সুযোগ হাতছাড়া করেন। তার বাঁ পায়ের শট পোস্টের বাইরে দিয়ে গেলে হারের হতাশায় মাঠ ছাড়ে আল্লেগ্রির দল।
দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১৩ তম স্থানে নেমে গেছে জুভেন্টাস। ৬ পয়েন্ট নিয়ে লাৎসিও শীর্ষে, গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান দুইয়ে আছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
ম্যাচ হাইলাইটস দেখুন -
https://www.youtube.com/watch?v=HLnJnyM1vFM
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051