কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় স্বামীর বাড়িতে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী বন্দের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাবিনা আক্তার (১৮) পাগলশী গ্রামের ইদ্রিছ মিয়ার মেয়ে।
পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সাবিনাকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজাচ্ছে স্বামী সোহেল মিয়া ও তার পরিবার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেল মিয়া ও তার মা ফুলবানুকে আটক করেছে পুলিশ।
সাবিনার পরিবার জানায়, সাত মাস আগে পাগলশী বন্দের বাড়ির আলাল মিয়ার ছেলে সোহেলের সঙ্গে বিয়ে হয় সাবিনার। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সাবিনার কলহ চলে আসছিল।
তাদের অভিযোগ, কলহের জেরে বৃহস্পতিবার রাতে সাবিনাকে শ্বাসরোধে হত্যা করে সোহেল। পরে তা ধামাচাপা দিতে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা চালায়।
পুলিশ জানায়, সাবিনা বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে তার স্বামী সোহেল পুলিশকে জানিয়েছে। সোহেল জানিয়েছে, মধ্যরাতের দিকে বিষয়টি জানতে পেরে তারা সাবিনাকে সেখান থেকে নামিয়ে জয়সিদ্ধি বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে যান। তখন চিকিৎসক জানান সাবিনা মারা গেছেন। ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান জানান, লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051