দিনাজপুরের নবাবগঞ্জে মো. সৌরভ (২৩) নামে এক যুবকের পায়ের রগকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সৌরভ জয়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. সানোয়ার হোসেনের আপন ভাতিজা। আর মো. আনোয়ার হোসেনের ছেলে। সে উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
জানা গেছে, সকালে চামুন্ডাই গ্রামের পাশে নলশীষা নদীর পাড়ে স্থানীয়রা পায়ের রগকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় মরদেহ।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না কি কারণে তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে দেখা গেছে, মরদেহের পাশেই জমাট বেধে রক্ত পড়ে ছিল।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051