করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন গ্রেডের উচ্চতর বেতন স্কেলের নন-ক্যাডার পদের সরাসরি নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের উচ্চতর বেতন স্কেলের পদের সরাসরি নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে গত ২৩ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে এর মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরিচালক বরাবর ডাকযোগে বা হাতে হাতে জমাদানের নির্দেশনা দেয়া হয়েছিল। ওই অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে স্থগিত করা হলো।
আবেদনপত্র জমাদানের পুনঃনির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051