পাবনার ঈশ্বরদীতে ননদ-ভাবিকে ধর্ষণের ঘটনা ৫০ হাজার টাকায় মীমাংসা করতে চেয়েছিলেন স্থানীয় প্রভাবশালীরা। এলাকাবাসী গত সোমবার এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন।
ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়নের শ্যামপুর পূর্বপাড়ায় একই পরিবারের এক গৃহবধূ ও আট বছরের মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি সম্পর্কে ওই নারীর ননদ। জানা যায়, এলাকার এক ভিক্ষুকের পুত্রবধূ ও তার ননদ শিশুটিকে গত ৩০ অক্টোবর সকাল ৮টার দিকে একই গ্রামের জহুরুল ধর্ষণ করে। এ সময় বাড়িতে কোনো পুরুষ ছিলেন না। বিষয়টি জানাজানি হলে এলাকার কতিপয় প্রভাবশালী ক্ষমতাসীন দলের নেতা পরিচয় দিয়ে ৫০ হাজার টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
পরিবার সূত্রে জানা যায়, জহুরুল এর আগেও গলায় ছুরি ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে। এর বিচার দাবিতে গত সোমবার সন্ধ্যার পূর্বে বিক্ষোভ করে এলাকাবাসী।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দীন জানান, এলাকায় গিয়ে অভিযুক্ত জহুরুলকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ধর্ষক ও দালালদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051