সরাইলে নৌকা থেকে নদীতে পড়ে লোকমান মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। লোকমান শাহজাদাপুর গ্রামের পশ্চিম শিকদারবাড়ির মৃত লাল মিয়ার ছেলে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের তিতাস নদীতে সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকালে ভাতিজা হাফিজুলকে (১০) সঙ্গে নিয়ে চাচা লোকমান মিয়া ফসলি জমিতে যাওয়ার পথে নৌকাযোগে তিতাস নদী পাড় হচ্ছিলেন। এ সময় লোকমান নদীতে পড়ে পানিতে তলিয়ে যান। এ সময় হাফিজুলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে লোকমানকে খুঁজতে থাকেন। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে লোকমানের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার জুয়েল মিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আসমা আক্তার বলেন, লোকমান মিয়া মৃগী রোগী ছিলেন। নদী পার হওয়ার সময় হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে লোকমানের লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051