সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নতুন ৭ জনকে পদায়ন করা হয়েছে। রায়হান হত্যাকাণ্ডের কারণে গত সোমবার (১২ অক্টোবর) যে ৭ জনকে বরখাস্ত ও প্রত্যাহার করা হয়েছিল এই ৭ জন তাদের স্থলাভিষিক্ত হবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার। জ্যোতির্ময় জানান, সোমবার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ৭ জনকে বরখাস্ত ও প্রত্যাহার করা হয়। তাদের যায়গায় পুলিশ লাইন থেকে নতুন ৭ জনকে এই ফাঁড়িতে পদায়ন করা হয়েছে। তবে এখনও নতুন কাউকে ইনচার্জের দায়িত্ব দেয়া হয়নি। বর্তমানে সেকেন্ড ইনচার্জ এএসআই হাসান এই দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়াসহ চার পুলিশ সদস্যকে গত সোমবার সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়াও প্রত্যাহার করা হয় আরও তিন পুলিশ সদস্যকে।
সাময়িক বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন- বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051