1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

নতুন মন্ত্রিসভায় চার নারী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪ ১:২৬ am

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দীপু মনি, সিমিন হোসেন রিমি ও রুমানা আলী।

নতুন সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজন নারী থাকছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

প্রধানমন্ত্রী হতে যাওয়া শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী, ১১ জন প্রতিমন্ত্রী। ২৫ জন মন্ত্রীর মধ্যে দুই নারী। একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। আরেকজন দীপু মনি। দীপু মনি আওয়ামী লীগ সরকারের চতুর্থ মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন দুই নারী সংসদ সদস্য। তাদের একজন হলেন রুমানা আলী। গাজীপুর-৩ আসনে নৌকা প্রতীকে ২৪ হাজার ৫২২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য রুমানা আলী। রুমানা আলী নির্বাচনে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। তিনি ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট।
প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া আরেক নারী সংসদ সদস্য হলেন- সিমিন হোসেন রিমি।

গাজীপুর-৪ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে জয়ী হন। বিজয়ী সিমিন হোসেন রিমি হচ্ছেন এই আসনে আগেকার সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজের বড় বোন।

সিমিন ও সোহেল তাজের বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ