নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বিশ্ব দরবারে নিজেদের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
রোববার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত এবং নিরাপদ আবাসস্থল গঠনে আমাদের ভূমিকা রাখতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে গেছেন। আজ তারই সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। বিশ্ববাসী আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছেন। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজন্মকে জানতে হবে।’
এর আগে বাণিজ্যমন্ত্রী চ্যান্সেরির বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল তারেক মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. হাফিজুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সোহেলী সাবরীন, লস এঞ্জেলসে বাংলাদেশের কমার্সিয়াল কাউন্সেলর এস এম খোরশেদ-উল-আলম, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী এবং নন-রেসিডেন্ট বালাদেশিরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051