যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন নিশ্চিত করেছেন যে মসজিদসহ ইংল্যান্ডের উপাসনালয়গুলো নতুন নিয়ম মেনে খুলতে হবে।
ফলে আগামী সোমবার থেকে ছয়জনের বেশি মুসল্লি একত্র হতে পারবে না।
যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মতো করোনা মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় এই বিধি-নিষেধ আরোপ করা হলো।
বরিস জনসন বলেন, ‘সোমবার থেকে ইংল্যান্ডে আমরা ছয়জনের আইন চালু করেছি। কোনো সামাজিক আয়োজনে ছয়জনের বেশি একত্র হতে পারবে না। যদি আপনি তা করেন, তবে আপনি আইন অমান্য করলেন।’ ছয়জনের আইনে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডে ছয়জনের বেশি একত্র হতে পারবে না। মানুষের ব্যক্তিগত বাড়িঘর ও ঘরের বাইরে, মদের দোকান, খাবারের দোকান, ক্যাফে ও জনসমাগমের স্থানে এবং সব বয়সী মানুষের জন্য তা প্রযোজ্য হবে। কেউ আইন অমান্য করলে এক পাউন্ড থেকে তিন হাজার ২০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে। সূত্র : ফাইভ পিলারস
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051