দেশের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নতুন মুখের সন্ধানে নেমেছে। প্রতিষ্ঠার পর ২০১২ সালের ৫ অক্টোবর তাদের প্রযোজিত প্রথম সিনেমা মুক্তি পায় ‘ভালোবাসার রঙ’। সেই সিনেমা দিয়েই যাত্রা শুরু করেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকা বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি। এরপর সিয়াম, পূজা, নুসরাত ফারিয়ারাও জাজের ব্যানারে চলচ্চিত্রে এসে সাফল্য পেয়েছেন।
২০১১ সালে আব্দুল আজিজ কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর অনেক হিট ও সুপারহিট সিনেমা দর্শককে উপহার দিয়েছেন জাজ মাল্টিমিডিয়া। তাদের হাত ধরে এসেছেন অনেক নায়ক ও নায়িকা।
আবারো তারা নতুন মুখের সন্ধানে নেমেছে। খুঁজছে সিনেমার নায়ক। ১৩ ডিসেম্বর জাজ মাল্টিমিডিয়া তাদের ভেরিফাইড ফেসবুক পেজে ‘নতুন নায়ক খুঁজছে জাজ’ শিরোনামে একটি পোস্টে এমনটাই জানিয়েছে।
সেখানে বলা হয়েছে— যারা নায়ক হতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে যোগ্যতা হতে হবে ২৩-২৭ বছর বয়স ও উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৯ ইঞ্চি।
শিক্ষাগত যোগ্যতা হতে হবে ডিগ্রি পাশ বা অধ্যয়নরত। দেখতে সুদর্শন ও অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। যারা আগ্রহী তারা জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে গিয়ে সংশ্লিষ্ট পোস্টে মেইলের ঠিকানা পাবেন। সেখানে ১ কপি ফুল ছবি ও ১ কপি ক্লোজ ছবিসহ সিভি পাঠাতে হবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051