সর্বশেষ জেমস বন্ড হিসেবে গত কয়েকটি কিস্তিতে দেখা গেছে অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে। শোনা যাচ্ছিল, এই চরিত্রে আর দেখা যাবে না তাঁকে। মুক্তির অপেক্ষায় থাকা ‘নো টাইম টু ডাই’ ছবিটিই তাঁর শেষ কিস্তি। অবশেষে সেটিই সত্যি হচ্ছে।
আয়ারল্যান্ডের দ্য ভ্যালকন পত্রিকা জানিয়েছে, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন আইরিশ অভিনেতা টম হার্ডি। চলতি বছরের জুন মাসে জনপ্রিয় এ সিরিজে যুক্ত হয়েছেন তিনি। ‘এজেন্ট ০০৭’ চরিত্রে দ্বিতীয় কোনো আইরিশ হিসেবে নাম লেখালেন তিনি। এর আগের আইরিশ জেমস বন্ড হলেন পিয়ার্স ব্রোসনান। ২০১৮ সালে ডেইলি মেইলের সঙ্গে এক সাক্ষাৎকারে টম হার্ডিকে জেমস বন্ড করার পরামর্শ দিয়েছিলেন তিনি। তাঁর মতে, টম ড্যানিয়ালের চেয়েও ভালো বন্ড।
বিখ্যাত ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের কাল্পনিক চরিত্র জেমস বন্ড। ১৯৬২ সাল থেকে সেলুলয়েড পর্দা মাতিয়ে চলেছে দুর্ধর্ষ এই স্পাই। এই চরিত্রে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুরে, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রুসনান ও ড্যানিয়েল ক্রেগ। টম হার্ডি হতে যাচ্ছেন সপ্তম ‘এজেন্ট ০০৭’। ১৯৭৭ সালে জন্ম নেওয়া টম হার্ডি অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন ২০০০ সালে। একই সময়ে তিনি টেলিভিশন ও সিনেমায় কাজ শুরু করেন। মার্ভেল কমিকসের ‘ভেনম’ চরিত্রে অভিনয় করেছেন এই তারকা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051