নতুন কোনো পূর্ত কাজের অনুমোদন না দিতে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
চলতি ২০২০-২১ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন কোনো পূর্ত কাজের (নির্মাণ-স্থাপনা) কার্যাদেশ না দিতে অর্থ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা ও সরকারের কৃচ্ছসাধন নীতির আলোকে চলতি অর্থবছরের (২০২০-২১) অবশিষ্ট সময়ে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন কোনো পূর্ত কাজের কার্যাদেশ প্রদান করা যাবে না।
তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় এ পরিপত্রের আওতা বহির্ভূত থাকবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051