নড়াইলের প্রয়াত ক্রীড়া সংগঠক কিশোর বিশ্বাস স্মরণে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে দিশারী যুব সংঘ ১-০ গোলে এগিয়ে চলো ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রোববার (৩০ জুলাই) বিকেলে নড়াইল বীর শ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন,জেলা ক্রীড়া সংস্থা এবং নড়াইল ডিএফএ এ লীগের আয়োজন করে। লীগে ১৮টি দল অংশ নেয়।
খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের সময় দিশারী যুব সংঘের মারজুম স্বতীর্থ খেলোয়াড়ের ঠেলে দেয়া বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে গোল করে দলকে এগিয়ে নেন। গোল পরিশোধে এগিয়ে চলো একাডেমির খেলোয়াড়েরা সাড়াসি আক্রমণ করেও খেলায় সমতা আনতে পারেনি।
খেলা শেষ হতে তখনো তিন মিনিট বাকি। একটি অপসাইডকে কেন্দ্র করে এগিয়ে চলো ফুটবল একাডেমির খেলোয়াড়েরা খেলায় ফিরে না এসে মাঠের এক কালক্ষেপন করতে থাকে। পরে আয়োকদের অনুরোধে খেলায় ফিরে আসার পরই খেলার শেষ বাশি বাজান পরিচালক শামীম আকবর খান,মিন্টু হোসেন,মতিয়ার রহমান।
লীগের সেরা খেলোয়াড় বিবেচিত হন দিশারী যুব সংঘের গোলকিপার তন্ময় বৈরাগী। সর্বচ্চো গোলদাতা নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ স্মৃতি সংসদের খালিদ হাসান। সে লীগে মোট ৮টি গোল করেন।
প্রধান অতিথি হিসেবে খেলাটি উপভোগ এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহামুদ শরীফ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মেহেরুননেসা জুই। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোসাম্মাৎ সাদিরা খাতুন,বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোর্তজা স্বপন।
সমাপনী অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব,বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক (বার) এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক(বার) আশিকুর রহমান মিকু।
কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051