নড়াইলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব ও বঙ্গবন্ধু শতবর্ষ পালন করেছে নড়াইল প্রেসক্লাব সোমবার সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান।
সাংবাদিক আসাদ রহমানের পরিচালনায় এসময় শুভেচ্ছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সম্মিলিত জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটু প্রমূখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয়।পুরস্কার বিতরণ করেন ব্রিগেডিয়ার মোঃ কামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক মোঃ শামীমুল ইসলাম টুলু সহ নড়াইল প্রেসক্লাবের অনান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নড়াইল প্রেসক্লাবের সদস্য এবং তাদের সন্তান সন্তানাদিরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। নড়াইল প্রেসক্লাবের সদস্য যায়যায়দিন পত্রিকার প্রতিনিধির মেয়ে নড়াইল মহিলা মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী ফাতেমা-তুজ-জোহরা আনিছা সহ অন্যান্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051