
রাষ্টের পবিত্র আমানত রক্ষায় বিশ্বস্ত ও শতভাগ কমিটেড সোনালী সহ বিভিন্ন রাষ্ট্রয়ত্ব ব্যাংকে ঝুঁকি ভাতা, সহকর্মীর উপর কুকি চিন সন্ত্রাসীদের হামলা ও অপহরণের প্রতিবাদে নড়াইলে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক নড়াইল অঞ্চলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সোনালী ব্যাংক নড়াইল শাখার সামনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক নড়াইল অঞ্চলের সভাপতি প্রলয় চক্রবর্তী। মানববন্ধনে অনান্যদেও মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক নড়াইল অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শেখ,প্রিন্সিপাল অফিসের এফপিও শহীদুল ইসলাম,মহব্বত হোসেন সহ বিভিন্ন শাখার ম্যানেজার ও কর্মকতা সহ কর্মচারীরা মানববন্ধনে আংশ নেন।
বক্তারা,সরকারের কাছে রাষ্ট্্েরর পবিত্র আমানত রক্ষাকারী ব্যাংকের নিরস্ত্র পুলিশ সহ আনসার সদস্যদের অস্ত্র প্রদান সহ ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মাঝে ঝুঁকি ভাতা সহ বিভিন্ন দাবী দবা তুলে ধরেন।
উল্লেখ্য, বান্দরবানের রুমায় কুকি চিন সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিন। অপহরণের ৪৮ ঘণ্টা পর সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা বলেন, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে বান্দরবানের পাহাড়ি এলাকা থেকে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
ভিন্নবার্তা/এমএসআই