1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নড়াইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সেনাপ্রধান

মোঃ আল আমিন, নড়াইল
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ১০:১৯ pm

নড়াইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার নড়াইলে অবতরন করে এসময় তিনি নড়াইল শহরে সেনা বাহিনী কর্তৃক বাস্তবায়নাধীন ৪ লেন সড়ক প্রকল্প কার্যক্রম পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এরপর দুপুরে তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে পৈত্রিক ভিটায় পিতা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক এস এম রোকন উদ্দিন আ্হমেদের নামে ৫ কোটি ৬০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ১০ শয্যা বিশিষ্ঠ মা ও শিশু কল্যান কেন্দ্রের শুভ উদ্বোধন করেন ।
এসময় তিনি বেলুন উড়ান এবং হাসপাতালের অবকাঠামো ঘুরে দেখেন এবং স্থানীয় শিক্ষার্থীদের পরিবেশনায় একটি নৃত্য উপভোগ করেন। এছাড়া তিনি করফা প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বিনামুল্যে পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধি সমাজের সৌজন্য সাক্ষাত করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। সেনা প্রধানের স্ত্রীসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেনিপেশার প্রতিনিধিরা উপস্থিত এসময় ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ