নড়াইল পৌর মহিলা আওয়ামীলীগের উদ্ব্যোগে বিজয় র্যালি ও বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ ও পৌর মেয়র আঞ্জুমান আরার কন্যা নড়াইল পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি নারী নেত্রী সঞ্চিতা আহম্মেদের নেতৃত্বে শহরের আলাদাতপুর থেকে বিজয়র্যালি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরা রানী বিশ^াস, পৌরসভার ১নং ওয়ার্ডের সভাপতি হাওয়া বেগম, ২নং ওয়ার্ডের সভাপতি জেসমিন আক্তার, ৪নং ওয়ার্ডের সভাপতি পান্না বেগম, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, ৫নং ওয়ার্ডের সভাপতি রেখা বেগম, সাধারণ সম্পাদক নাছিমা বেগম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোল্যা সোহেলের নেতৃত্বে বিজয় র্যালি ও বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051