
নড়াইলে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। নড়াইল জেলা বিএনপির উদ্ব্যেগে বাদ আছর আউড়িয়া জামে মসজিদে দোয়া মোনাজাত করে বিএনপির স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন নেতাকর্মীরা।
পরে শহরের কেন্দ্রিয় গোরস্থানের সামনের মাদ্রাসার এতিম ও দুস্থদের মাঝে তাবারোক বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সহ সভাপতি নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মোল্যা (জামান),সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হাসান,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,সদর থানা বিএনপির সদস্য সচীব মোজাহিদুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক মোঃ জামাল উদ্দিন,যুব দলের সাধারণ সম্পাদক সাদাত কবীর রুবেল,কৃষক দলের আহবায়ক মোঃ নবীর হোসেন,সদস্য সচীব এনামুল কবীর চন্দন,যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রুবেলআউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রিন্স,সাধারণ সম্পাদক মোঃ এনামুল সরদার,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ হোসেন বিশ্বাস,সহ সভাপতি মোঃ আল আমিন গাজী,সহ সভাপতি মামুন আল মিরাজ জনি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান সবুজ,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লিটন শেখ,সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়েত তুরশিদ শাথীল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই