1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নড়াইলে জঙ্গীবাদ কর্মকান্ড নিয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

মোঃ আল আমিন, নড়াইল
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ১০:১২ pm

নড়াইলে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকান্ডে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ অক্টোবর ) সকাল থেকে যুব উন্নয়নের সেমিনার কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের নড়াইলের উপ পরিচালক সঞ্জীত কুমার দাসের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটারের সহকারী প্রশিক্ষক মোঃ হায়দার আলী শেখের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনষ্ঠানের প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়।

কোরআন তেলয়াত করেন উচ্চমান সহকারী মোফাজ্জেল হোসেন,গীতা পাঠ করেন কম্পিউটারের প্রশিক্ষক জয়া খাতুন। দ্বিতীয় ধাপে জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকান্ডে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতামূলক আলোচনার স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়নের সহকারী পরিচালক এ এম সাইফুল আনাম, কম্পিউটারের প্রশিক্ষক জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল ডিজিওডির নির্বাহী পরিচালক মোঃ সাব্বির হোসেন,নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একাডেমিক ইনচার্জ হাবিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানের যুব উন্নয়নের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক সহকারী প্রশিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন বিভাগের প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ