
নড়াইলের লোহাগড়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃলিটন শেখের পৃষ্ঠপোষকতায় লোহগড়া ও সরকারি আদর্শ কলেজের ব্যানারে লোহাগড়ার লক্ষিপাশা বাজারে পৌর ছাত্র দলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্নার সভাপত্বে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃআল আমিন গাজী,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃলিটন শেখ, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃআমিনুর খাঁন, লোহাগড়া সরকারী আদর্শ কলেজের যুগ্ম আহ্বায়ক শরীফ নাঈম ইসলাম নয়ন, লোহাগড়া ইউনিয়নের সভাপতি নাদিম জামান মাহিন, ছাত্রনেতা ইব্রাহিম, মোঃজিহাদ,মোঃরিফাত,হৃদয়,নাঈম সহ প্রমুখ। পরে আছরের নামাজের পর দোয়া করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই