নড়াইলে খুলনা বিভাগীয় কমিমনার নড়াইলের সাবেক জেলা প্রশাসক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনবান্ধব যুগ্ম সচীব হেলাল মাহমুদ শরীফ দুদিনের দাপ্তরিক কাজ সম্পন্ন করেছেন । বিভাগীয় কমিশনারের একান্ত সচীব এ এস এম শাহনেওয়াজ মেহেদীর স্বাক্ষরিত এক চিঠির মারফত জানা যায় খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে প্রথমেই নড়াইলেই প্রথম সফর পালন করছেন। নড়াইলের মানুষের ভালবাসায় সিক্ত এ জনবান্ধব বিভাগয়ি কমিশনার নড়াইলে দু দিনে ব্যাস্ত ঝটিকা সফর সপন্ন করেন তিনি। গত ৩০ জুন দুপুরে নড়াইল সার্কিট হাউজে বর্নাঢ্য আয়োজনে ফুলদিয়ে বরণ করে নেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্্েরট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কমৃকর্তাবৃন্দ। পরে বিকালে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ফুটবললীগের সমাপণী খেলা উপভোগ সহ পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। পরে রাতে জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল সার্কিট হাউজে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩১ জুলাই সকালে নড়াইল সদরের ভুমী অফিসের সৌন্দর্যবর্ধন লেক, নামজারীকেসের শুনানীতে আসা আগত সেবাগ্রহিতাদের বসার জন্য ঘরের উদ্বোধন, লেকের পানিতে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করণ,বৃক্ষ রোপন সহ অফিস পরিদর্শন শেষে সদও উপজেলা প্রশাসনের আয়োজনে নড়াইলে ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী,স্কুল ড্রেস, বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধভিত্তিক বই, সাইন্টিফিক যন্ত্রপাতি বিতরণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা করেন।
সোমবার (৩১ জুলাই ) সকালে নড়াইল সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সমাজসেবক গোলাম মর্তুজা স্বপন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ সেলিম আহমেদ,এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ জহীর মেহেদী হাসান সহ সদরের বিভিন্নœ এলাকার প্রধান শিক্ষক পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠিানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,এ প্রকল্পের আওতায় কতগুলি শিক্ষা প্রতিষ্ঠানে এ অর্থ ব্যায় করা হয়েছে বা প্রতিষ্ঠানগুলোর তালিকা চাওয়া হলে তাৎক্ষণিক ভাবে কেউ দিতে পারেনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051