দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র এইচএম আখতারুল আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪৮৩ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭০৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৮৬ ভোট। সোমবার সব কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আট দিন আগে গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আমিনুল হক মারা গেলে ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি। পরবর্তী সময়ে গত ৮ জানুয়ারি ওই আসনের নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে ইসি। নতুন তফসিল অনুযায়ী সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোট অনুষ্ঠিত হয়।
নওগাঁ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ১৩২। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন। ১২৪টি ভোটকেন্দ্রে ৭০৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051