নওগাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্স পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের দয়ালের মোড়ে কাঁচাবাজারের পাশে সুলতান প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সুলতান প্লাজার সামনে মিলন হোসেন নামে এক ব্যক্তির অ্যাম্বুলেন্স গত দুদিন ধরে রাখা ছিল। ভোরে হঠাৎ বিকট শব্দে অ্যাম্বুলেন্সটিতে বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়।
অ্যাম্বুলেন্সের এক চালক আইয়ুব হোসেন বলেন, গত বুধবার ভাড়া শেষে অ্যাম্বুলেন্সটি সুলতান প্লাজার সামনে রাখা হয়। ভাড়া না হওয়ায় অ্যাম্বুলেন্সটি দুদিন ধরে সেখানেই ছিল। শুক্রবার ভোরে আমরা জানতে পারি অ্যাম্বুলেন্সে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হলে সেটি পুড়ে ছাই হয়ে যায়।
নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক একেএম মুরশেদ বলেন, অ্যাম্বুলেন্সে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এর পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু তার আগেই অ্যাম্বুলেন্সটি পুড়ে প্রায় শেষ। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051