নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে বিশেষ লকডাউন শিথিল করে জেলার ১১ উপজেলায় ১৬ জুন পর্যন্ত ১৬টি বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।
বুধবার দুপুরে নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।
তিনি জানান, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল ও মার্কেট খোলা রাখা যাবে। তবে চায়ের স্টল বন্ধ থাকবে। হোটেল রেস্তোরাঁয় শুধু পার্সেলের মাধ্যমে খাবার সরবরাহ করতে পারবে। তবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি না মানলে তাৎক্ষণিক মার্কেট ও শপিংমল বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া অতি জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না। অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ভারত সীমান্তের সাপ্তাহিক হাটগুলো বন্ধ রাখা হয়েছে বিধিনিষেধে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর সঙ্গে সব যাতায়াতের পথও বন্ধ থাকবে।
প্রেস ব্রিফিংয়ে নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গত ২ জুন করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছিল জেলা প্রশাসন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051