নওগাঁয় আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার মধুগুড়নই নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান ব্যক্তিগত কাজে নওগাঁ সদরে গিয়েছিলেন। কাজ শেষ করতে দেরি হওয়ায় রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
আত্রাই উপজেলার মধুগুড়নই নামক স্থানে রাস্তাটি একটু ভাঙা থাকায় মোটরসাইকেলের গতি কমিয়ে ধীরে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে চেয়ারম্যানের মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। মাথায় হেলমেট থাকায় পিছলে গিয়ে বাম হাতে জখম হয়।
মোটরসাইকেল না থামিয়ে পাঁচুপুর গ্রামে একজনের বাড়িতে আশ্রয় নেন তিনি। পরে থানা পুলিশে সংবাদ দিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, আহত আবদুল মান্নান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051