ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে হামলা চালিয়েছে, তাতে কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সিএনএনের এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে এসেছে, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত রয়ে গেছে এবং কার্যক্রম মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই প্রাথমিক মূল্যায়ন তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA) এবং ইউএস সেন্ট্রাল কমান্ড। চারটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য সিএনএনকে নিশ্চিত করেছে।
মূল্যায়ন অনুযায়ী, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ এবং সেন্ট্রিফিউজের অধিকাংশই অক্ষত রয়েছে। যার মানে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংসে সফল হয়নি, বরং শুধু সাময়িকভাবে পিছিয়েছে।
ফোর্দো পারমাণবিক কেন্দ্র, যা মাটির ২৬২ ফুট নিচে অবস্থিত, সেখানে বি-২ স্টিলথ বোমারু বিমান থেকে ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার-বাস্টার বোমা ছোড়া হয়। এটি ছিল হামলার সবচেয়ে কৌশলগত অংশ।
এদিকে হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লিভিট এই মূল্যায়নকে ‘ভিত্তিহীন’ দাবি করে বলেন, “এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপমান করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।” এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানে পরিচালিত হামলায় তারা ‘অসাধারণ সাফল্য’ পেয়েছে।
তবে বাস্তব মূল্যায়ন ও মাটির নিচে থাকা সুরক্ষিত স্থাপনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে, ট্রাম্প প্রশাসনের দাবি এবং গোয়েন্দা তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে।
সূত্র: সিএনএন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051