1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০ ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস সরবরাহ সংকটে সবজির বাজারে আগুন সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ধোনি থেকে পান্ত, প্রত্যেক আইপিএলের সর্বোচ্চ দামী যারা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৯ am

১৩৫৫ জন খেলোয়াড় এবারের মিনি আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন। সেখান থেকে বাদ পড়েছেন প্রায় হাজারখানেক খেলোয়াড়। আজ (মঙ্গলবার) আবুধাবিতে ১০ দলে মোট ৭৭টি শূন্যস্থান পূরণ করতে নিলামে টেবিলে লড়বেন ৩৬৯ জন। ১০ দলের জন্য বিদেশি কোটায় ফাঁকা রয়েছে ৩১টি।

আইপিএল নিলাম এলেই আলোচনায় থাকে কে হতে যাচ্ছেন সবচেয়ে দামী খেলোয়াড়। গত মৌসুমে যেমন ঋশাভ পান্ত আইপিএল ইতিহাসের রেকর্ড দাম ২৭ কোটি রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে যান। ২০২৫ সালের মেগা নিলামেই ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দল পান ভেঙ্কটেশ আইয়ার। প্রতি বছরের নিলামে অর্থের ঝনঝনানি প্রমাণ করে, কত দ্রুত বিকশিত হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

২০০৮ সালে প্রথম আসরে মহেন্দ্র সিং ধোনি সর্বোচ্চ ৬ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে বিক্রি হন। পরের বছর কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফ ৭ কোটি ৫৫ লাখ রুপিতে দল পান। প্রথমবার ১০ কোটি রুপি অতিক্রম করেন গৌতম গম্ভীর ২০১১ সালে, ১১ কোটি ৪ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের হন তিনি। পরের আসরে তার রেকর্ড ভাঙেন রবীন্দ্র জাদেজা। ২০১৪ ও ২০১৫ সালে টানা দুইবার সর্বোচ্চ দামের খেলোয়াড় হয়ে শিরোনামে আসেন যুবরাজ সিং।

বেন স্টোকস ২০১৭ ও ২০১৮ সালে ছিলেন সবার উপরে। ক্রিস মরিস ১৬ কোটি ২৫ লাখ রুপিতে ২০২১ সালের আইপিএলে চমক দেখান। আর ২০২৪ সালে ইতিহাস গড়েন মিচেল স্টার্ক। একই আসরে প্রথম খেলোয়াড় হিসেবে প্যাট কামিন্স বিশ কোটি রুপির ঘর ছাড়ালেও তাকে টপকে যান তারই অস্ট্রেলিয়ান সতীর্থ পেসার।

গত ১৮টি আসরের প্রত্যেকটিতে কে সর্বোচ্চ দামী খেলোয়াড় ছিলেন, তা একনজরে দেখে নেওয়া যাক-

২০০৮ মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস ৬ কোটি রুপি
২০০৯ কেভিন পিটারসেন, অ্যান্ড্রু ফ্লিনটফ বেঙ্গালুরু, চেন্নাই ৭ কোটি ৫৫ লাখ রুপি
২০১০ শেন বন্ড, কিয়েরন পোলার্ড কলকাতা, মুম্বাই ৪ কোটি ৮০ লাখ রুপি
২০১১ গৌতম গম্ভীর কলকাতা ১১ কোটি ৪ লাখ রুপি
২০১২ রবীন্দ্র জাদেজা চেন্নাই ১২ কোটি ৮০ লাখ রুপি
২০১৩ গ্লেন ম্যাক্সওয়েল মুম্বাই ৬ কোটি ৩০ লাখ রুপি
২০১৪ যুবরাজ সিং বেঙ্গালুরু ১৪ কোটি রুপি
২০১৫ যুবরাজ সিং দিল্লি ১৬ কোটি রুপি
২০১৬ শেন ওয়াটসন বেঙ্গালুরু ৯ কোটি ৫০ লাখ রুপি
২০১৭ বেন স্টোকস পুনে ১৪ কোটি ৫০ লাখ রুপি
২০১৮ বেন স্টোকস রাজস্থান ১২ কোটি ৫০ লাখ রুপি
২০১৯ জয়দেব উনারকাট, বরুণ চক্রবর্তী রাজস্থান, কলকাতা ৮ কোটি ৪০ লাখ রুপি
২০২০ প্যাট কামিন্স কলকাতা ১৫ কোটি ৫০ লাখ রুপি
২০২১ ক্রিস মরিস রাজস্থান ১৬ কোটি ২৫ লাখ রুপি
২০২২ ইশান কিষাণ মুম্বাই ১৫ কোটি ২৫ লাখ রুপি
২০২৩ স্যাম কারান পাঞ্জাব ১৮ কোটি ৫০ লাখ রুপি
২০২৪ মিচেল স্টার্ক কলকাতা ২৪ কোটি ৭৫ লাখ রুপি
২০২৫ ঋশাভ পান্ত লখনউ ২৭ কোটি রুপি



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ