মহেন্দ্র সিং ধোনির কন্যা জিভাকে ধর্ষণের হুমকি দেওয়ায় প্রতিবাদে গর্জে উঠলেন ইরফান পাঠান। টুইটে তিনি লিখেছেন, কোনও শিশুকে ভয় দেখানোর অধিকার কারও নেই।
ভারতের জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার ইরফান লিখেছেন, সব খেলোয়াড়ই নিজেদের সেরাটা দেয়। কখনও কখনও তা কাজে আসে না। কিন্তু তার মানে এই নয় যে, কোনও শিশুকে ভয় দেখানোর অধিকার এসে যায়। ইরফান এই মন্তব্যের মাধ্যমে আঘাত করতে চেয়েছেন সেই সকল ব্যক্তিদের, যারা ধোনির খারাপ ফর্মের জন্য জঘন্য হুমকি দিয়েছেন তার পাঁচ বছরের মেয়েকে।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের পরাজয়ের পর ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুক পোস্টে এই হুমকি দেওয়া হয়েছে। জিভার অপরাধ, তার বাবা আগের মতো ম্যাচ জেতাতে পারছেন না। ইরফান যদিও পরিষ্কার করে দিয়েছেন যে, ক্রিকেটাররা সবাই নিজেদের সেরাটা মেলে ধরতেই চান। তবে কখনও কখনও প্রত্যাশিত পারফরম্যান্স আসে না। কিন্তু তার জন্য শিশুদের হুমকি দেওয়ার তৈরি হয় না।
এক ব্যক্তি টুইট করে লিখেছেন, ভারত ভুল পথে এগোচ্ছে। চারদিকে শুধু নেতিবাচক খবর। এই মন্তব্য ভালভাবে নেননি ইরফান। তিনি পাল্টা টুইট করে বলেন, ভারত নয়, মানুষ। অর্থাৎ কিছু মানুষের মানসিকতাকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051