রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, এখন পর্যন্ত চারটি বগিতে আগুন লেগেছে। এরমধ্যে ট্রেনের ইঞ্জিনের যে বগি ছিল সেটিও আগুন লাগে।
শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রাত ১০টা ২৪ মিনিটে সরেজমিনে দেখা যায়, ট্রেনটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতাকে সতর্ক করে বলছেন, ইঞ্জিনের কাছে কেউ যাবেন না। যেকোনো সময় বিস্ফোরণ হতে পারে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051