1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধুনট পৌর নির্বাচনে প্রাথমিকের গণ্ডি পেরোননি ২৩ প্রার্থী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১ ৭:০০ pm

এবারের তৃতীয় ধাপে বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থী, ১৭ জন সাধারণ কাউন্সিলর এবং ৫জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেননি। এসব প্রার্থী নির্বাচনী হলফনামায় তাদের শিক্ষাগত যোগ্যতার ঘরে স্ব-শিক্ষিত লিখেছেন। উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা প্রার্থীদের হলফনামা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কার্যালয়ে দেয়া প্রার্থীদের হলফনামায় ৪ জন মেয়র প্রার্থীর মধ্যে কমিউনিষ্ট পার্টির সাহা সন্তোষ স্ব-শিক্ষিত উল্লেখ করেছেন। এছাড়া নয়টি ওয়ার্ডে ৩২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১৭ জন তাদের শিক্ষাগত যোগ্যতা স্ব-শিক্ষিত উল্লেখ করেছেন। এরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে মুনজিল হোসেন আকন্দ, সোলায়মান আলী, ২ নম্বর ওয়ার্ডে ওসমান মন্ডল, জামাল উদ্দিন মন্ডল, ৩ নম্বর ওয়ার্ডে আয়নাল হক, ৫ নম্বর ওয়ার্ডে হেলাল হোসেন, সেলিম, শাহজাহান আলী, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাক সেখ, আদম আলী খাঁ, ফারাইজুল ইসলাম, রঞ্জু মল্লিক, ৭ নম্বর ওয়ার্ডে আপাল সেখ, ৮ নম্বর ওয়ার্ডে আল-আমিন তরফদার, ফোরহাদ হোসেন সেখ, ৯ নম্বর ওয়ার্ডে ফরিদ প্রামানিক ও জাহাঙ্গীর আলম।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ডে ১০ জন প্রার্থীর মধ্যে ৫জন তাদের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা স্ব-শিক্ষিত উল্লেখ করেছেন। এরা হলেন, ১ নম্বর ওয়ার্ডের ফিরোজা খাতুন, ফরিদাতুন নেছা, ২ নম্বর ওয়ার্ডে শিউলি আকতার এবং ৩ নম্বর ওয়ার্ডে আলেকা খাতুন ও শিউলী বেগম।

সুশাসনের জন্য নাগরিকের ধুনট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক রেজাউল হক মিন্টু বলেন, জনপ্রতিনিধিদের অবশ্যই শিক্ষিত হওয়া দরকার। ভোট দেওয়ার আগে ভোটারদের এ বিষয়টি আমলে নেওয়া উচিত।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নি অফিসার মোকাদ্দেছ আলী বলেন, আগামী ৩০ জানুয়ারি ধুনট পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে ৪ জন এবং নয়টি ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭১৩জন। এরমধ্যে পুরুষ ৫ হাজার ৬৩৭জন এবং মহিলা ৬ হাজার ৭৬ জন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ