বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী টিআইএম নূরুন্নবী তারিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ধুনট পৌর নির্বাচনের গতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি কুচক্রি মহল বিভিন্নভাবে মিথ্যাচার করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০ জানুয়ারি জাতীয় একটি দৈনিক পত্রিকায় নৌকা ডোবাতে মরিয়া দলের এমপিরা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটিতে ঘৃন্য উদ্দেশে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। আমি সংবাদটির তীব্র প্রতিবাদ করছি। প্রকৃতপক্ষে বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান দলের জন্য নিবেদিত প্রাণ। তিনি সবসময় দলের স্বপক্ষেই কাজ করেন। মূলত নির্বাচনী আচরণ বিধির কারণে তিনি প্রচারণায় অংশ নিতে পারছেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সম্পাদক মহসীন আলম, সহদফতর সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051