বগুড়ার ধুনট উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে গোপালনগর ইউনিয়নে পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার সরকারি ৪টি বিদ্যালয়ের দ্বিতল নতুন ভবনের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। পরে তিনি এ উপলক্ষে দেউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম তছু, সাধারণ সম্পাদক শাহ আলম ও দেউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনিছুর রহমান ফেরদৌস প্রমুখ।
উল্লেখ, ২০১৯-২০ অর্থবছরে ২কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার গোপালনগর ইউনিয়নের দেউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শেহুলিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051