বগুড়ার ধুনট উপজেলায় টিএমএসএস’র উদ্যোগে হিজরা জনগোষ্ঠীর অর্ন্তভূক্তিমূলক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগীতায় ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পিকেএসএফ’র উপ ব্যবস্থাপক মুহাম্মদ মনিরুজ্জামান খান, সহকারী ব্যবস্থাপক মোসলে রুম্মান, টিএমএসএস’র পরিচালক (পিসি) মাহমুদুর রশিদ, যুগ্ম পরিচালক কামরুজ্জামান খান, জোনাল ম্যানেজার আব্দুর রশিদ, ধুনট শাখার এরিয়া ম্যানেজার ছদরুজ্জামান, শাখা প্রধান আব্দুল মালেক, প্রোগ্রাম অফিসার মোরশেদা হক মুকুট মনি, হিজরা বাতাসি, সম্পদ ও কেয়া প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051