রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহের ফরম বিতরণের উদ্বোধন ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।
ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, এসএম মাসুদ রানা, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান মাহমুদ রাব্বী, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলুর রহমান, অমৃত সাহা, মাসুদ পারভেজ, রুপম সাহা, জাহাঙ্গীর, লিটন, মোমিন, মাফুজ, মোয়াজ্জেম, সবুজ, সৈরভ, সৈকত ও ছাত্রলীগ নেতা সজিব।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051