বগুড়ার ধুনট উপজেলায় শিয়ালের কামড়ে দুই শিক্ষার্থী ও এক গৃহবধূসহ তিন জন আহত হয়েছে। এসময় শিয়ালের কামড়ে একটি ভেড়া ও একটি ছাগল আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার সরোয়া-পাঁচথুপি গ্রামে ফসলের মাঠের ভেতর এ ঘটনা ঘটে।
আহতরা হলো, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের সরোয়া-পাঁচথুপি গ্রামের শহিদুল ইসলামের ছেলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নাইম হোসেন (১২), আলম হোসেনের ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী আশরাফুল ইসলাম (১৪) ও আবজাল হোসেনের স্ত্রী রাহেলা খাতুন (৫০)।
জানা গেছে, উপজেলার সরোয়া-পাঁচথুপি গ্রামের শহিদুল ইসলাম ফসলের মাঠে টমেটো ক্ষেত পরিচর্যা করছিলেন। তার ছেলে নাঈম হোসেন ক্ষেতের পাশে দাড়িয়ে ছিল। এসময় পাশের জঙ্গলের ভেতর থেকে একটি শিয়াল বের হয়ে নাঈমকে কামড়িয়ে শরীর থেকে মাংস ছিড়ে ফেলে। তখন তার বাবা শিয়ালটিকে ধাওয়া দিলে চলে যায়। কিন্ত সেখান থেকে পালানোর সময় শিয়ালটি ওই মাঠের ভেতর থাকা গৃহবধূ রাহেলা খাতুন ও তার ছাগল-ভেড়া কামড়িয়ে আহত করে।
একই স্থানে অবস্থান করা শিক্ষার্থী আশরাফুল আলমকে কামড়িয়ে আহত করেছে। এরমধ্যে নাঈম হোসেনকে প্রথম ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য দুই জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এ ঘটনার পর ওই এলাকার মানুষের মাঝে শিয়াল আতংক বিরাজ করছে। বিশেষ করে শিশুদেরকে বাড়ির বের হতে দিচ্ছেন না অভিভাবকরা।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল জাব্বার এ তথ্য নিশ্চিত করে বলেন, শিয়ালের কামড়ে আহত নাঈমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051