স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা’র উদ্যোগে বগুড়ার ধুনট উপজেলায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বর্ষব্যাপী ১৮হাজার ২৬৩টি বৃক্ষরোপ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর ২০২১ সাল স্বাধীনতার ১৮হাজার ২৬৩ দিন পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিয়োদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুল আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদার, আওয়ামী লীগ নেতা সিরাজুল হক লিটন, স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টার সদস্য আমিনুল ইসলাম শ্রাবণ, আশিক আহম্মেদ, প্লাবন আমিন, রাসেল মাহমুদ, তারিকুল ইসলাম, রিমন হোসেন, জাহিদুল ইসলাম, ফজলে রাব্বী মানু, বাবুল ইসলাম, আবু সফিয়ান, শিশির মন্ডল, সাগর মাহমুদ, শাহরিয়ার সুমন, আসমা নুসরাত লাবনী, সঞ্জয় কুমার ও নিত্যানন্দশীল প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051