1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধুনটে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১ ৭:৫৪ pm

বগুড়ার ধুনট উপজেলায় সরিষা ক্ষেতের ভেতর থেকে কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের ফসলের ফাঁকা মাঠ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার তারাকান্দি গ্রামে ফাঁকা মাঠে সরিষা ক্ষেতের মধ্যে কার্টুনের ভেতর পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক নবজাতকের (ছেলে) লাশ দেখতে পায় স্থানীয় কৃষকেরা। তখন স্থানীয়দের পক্ষ থেকে এ বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন ও রুহুল আমীন খান শিশুটির লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেন।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে শিশুর মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে কয়েক ঘণ্টা আগে কে বা কারা গোপনে শিশুটির লাশ মাঠের ভেতর ফেলে রেখে গেছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ