রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা মহিলা আওয়াম লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দারকে দল থেকে অব্যহতি প্রদান সহ স্থায়ী ভাবে বহিস্কারের সুপারিশ করা হয়েছে। বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেকে সংসদ সদস্য অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী ও সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথী স্বাক্ষরিত এক পত্রে কেন্দ্রƒীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সুপারিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডরথী এ তথ্য নিশ্চিত করেন জানান, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার সংগঠনের গঠনতান্ত্রিক নিয়মনীতি ভঙ্গ করে নিজের ইচ্ছামত সংগঠনের পদ-পদবীর ক্ষমতার প্রভাব দেখিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহন করেছেন। এছাড়া তিনি সংগঠনের নীতিমালা অমান্য করে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাকে অশ্লীল ভাষায় গালিগালাজসসহ তাদের সাথে অসৎ আচারন করতে থাকেন। এতে সংগঠনের ভাবমূর্তি ও মান সম্মান ক্ষুন্ন হয়।
এসব অভিযোগে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের মাসিক সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দের সর্বস্ম¥তিক্রমে পপি রানী পোদ্দারকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যকলাপ হতে সাময়িক অব্যহতি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে পপি রানী পোদ্দারকে দল থেকে সাময়িক অব্যহতি দিয়ে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে সুপারিশ পত্র প্রেরণ করা হয়।
ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার বলেন, দলীয় নেতাকর্মীর মুঠোফোনে মাধ্যমে বহিস্কারের বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে আমাকে লিখিত ভাবে কোন পত্র দেওয়া হয়নি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051