বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ায় মহসীন আলমকে দল থেকে সাময়িক বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। মহসীন আলম ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থীর পৌর নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক।
রোববার সন্ধ্যায় ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এছাড়াও স্থায়ী বহিস্কারাদেশের সুপারিশপত্র জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহর সাথে প্রচারনায় অংশ নেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। একারনে বাংলাদেশ আওয়ামী লীগ ধুনট উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী মহসীন আলমকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য তৃতীয় ধাপে ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ্ (জগ) মেয়র নির্বাচিত হয়েছেন।
সাময়িক বহিস্কারের বিষয়ে ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম জানান, এ ধরনের কোন চিঠি বা নোটিশ আমি পাইনি এবং এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051