বগুড়ার ধুনট উপজেলায় ১৭১ পিস ইয়াবা বড়ি সহ রাশেদুল ইসলাম হৃদয় (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ (সিরাজগঞ্জ)। রাশেদুল ইসলাম হৃদয় উপজেলার ঝাপড়া রামনাথ গ্রামের রাকিব হোসেনের ছেলে। বুধবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১২, সিরাজগঞ্জ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের বিলপাড়া খাদুলী গ্রামে ইয়াবা বড়ি বিক্রি হচ্ছে। সেখানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে রাশেদুল ইসলাম হৃদয় নামে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। আটক করার পর তার দেহ তল্লাশি করে ১৭১পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় রাতেই র্যাব বাদি হয়ে ধুনট থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানা হেফাজতে দিয়েছে ব্যার-১২। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051