বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে। ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনকে সভাপতি ও যুগ্ম সম্পাদক মহসিন আলমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার সকালের দিকে কমিটি গঠন উপলক্ষে শহরের পশ্চিমভরণশাহী এলাকায় নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক।
সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম, কুদরত-ই খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, রবিউল আওয়াল, ভিপি ছাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আফছার আলী, নাজনীন নাহার, আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগ নেতা কামরুল হাসান, রকিবুল হাসান বিদ্যুৎ, আল আমিন তরফদার, জুয়েল খান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, আইয়ুব আলী, আনিছুর রহমান, সোহেল রানা, মানিকুল্লাহ, মুকুল চন্দ্র, পরিক্ষিত সাহা, যুবলীগ নেতা ভিপি শেখ মতিউর রহমান, বনি আমিন মিন্টু, ছাত্রলীগ নেতা জাকারিয়া খন্দকার ও আবু ছালেহ স্বপন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051