বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে পৌর আওয়ামী লীগের উদ্যোগে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।
ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসানের সভাপতিত্বে ও কে.এম রকিবুল হাসান বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, সদস্য সাবেক অধ্যক্ষ সামস্ উল আলম জয়, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি রেজাউল করিম, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা মানিক উল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রাব্বী ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051