1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধান চাষে স্বপ্ন দেখছেন তৃতীয় লিঙ্গের ২৬ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২ ৯:৩২ pm

ভিক্ষা বৃত্তিতে মানুষের নাক শিটকানী আর কটু কথা ভালো লাগে না। একটু মাথা গোজার ঠাঁই আর দুমুঠো ভাত হলেই সমাজের আর ১০টি মানুষের মতো বাঁচতে চান রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ২৬জন ট্রান্সজেন্ডার। নিজেদের পায়ে দাড়ানোর স্বপ্ন নিয়ে গবাদিপশু ও হাঁস-মুরগী পালন, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ করে পুঁজি জোগাড় করেছেন তারা। সেই পুঁজি দিয়ে সাড়ে তিন বিঘা জমি লীজ নিয়ে বর্তমানে ধান চাষ করেছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, দৌলতদিয়া ঘাটের ট্রান্সজেন্ডাররা চাঁদাবাজ হিসেবে পরিচিত। কিন্তু তারা যে জমি লীজ নিয়ে ধান চাষ করছে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তাদের যদি সহযোগিতা লাগে তাহলে ব্যক্তিগত ভাবেও কয়েকজন সহযোগিতা করার আশ্বাস দেন।

ট্রান্সজেন্ডার মাহিয়া মাহি বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তারা একটি ভাড়া বাড়ীতে ২৬ জন ট্রান্সজেন্ডার একত্রে বসবাস করেন। করোনাকালীন সময়ে তাদের খুবই দুরবস্তা চলছিল। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতায় তারা নতুন করে স্বপ্ন বুনছেন। এখন গরু, হাঁস-মুরগী পালন করাসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষণ গ্রহণ করছে। নিজেদের পায়ে দাড়ানো ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে সাড়ে ৩ একর জমি ৩২ হাজার টাকায় লীজ নিয়ে ধান চাষ করছি আমরা। সাড়ে ৩ বিঘা জমিতে ৮৭ মন ধান উৎপাদন হবে। এতে আমাদের ৮ মাসের খাবার হবে। পাশাপাশি গোখ খাদ্যে যোগান হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সমাজের বোঝা হয়ে থাকতে চাই না। আমরাও কিছু করে খেতে ও অন্যান্যেদের মতো বাঁচতে চাই। পরিবারও আমাদের থেকে বিচ্ছিন্ন। ভাড়া বাড়ীতে থাকি, কিছুদিন না যেতেই বাড়ী পরিবর্তন করতে হয়। সরকার যদি আমাদের একটি বাসস্থান ও ক্ষেত করার জমি লীজের ব্যবস্থা করতো তাহলে কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতে পারতাম। এখন আমরা দুচোঁখে স্বপ্ন দেখছি স্বাবলম্বী হওয়ার।’

 

রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েত মো. ‘ফেরদৌস বলেন, দৌলতদিয়ার ট্রান্সজেন্ডাররা নিজেদের খাদ্যে উৎপাদনে জমি লীজ নিয়ে ধান চাষ করেছে এটা একটা মহৎ কাজ। আমরা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছি। এ ধরনের আরও কোন উদ্যোগ নিলে তাদের সহযোগিতা করবো।’

 

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ