1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪ ১:৫৯ pm

রাজধানীর ধানমন্ডি এলাকায় বসতে না দেওয়ায় মেট্রোশপিং মলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হকাররা। রবিবার (২৬ মে) সকাল ১১টায় থেকে ধানমন্ডি-মিরপুর সড়কের একাংশে অবস্থান নেয় তারা। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া শতশত মানুষ। নিউ মার্কেট থেকে আসাদগেট সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ধানমন্ডি এলাকা থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে। প্রতিবাদে সকাল ১১টা থেকে তারা সড়ক অবরোধ করে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।’

তিনি বলেন, ‘হকাররা বর্তমানে সড়করে পশ্চিমপাশে অবস্থান করছে। সংসদ সদস্য ফেরদৌস আহমেদ আসার আগ পর্যন্ত সড়কে অবস্থান করবে বলে দাবি জানিয়েছে তারা।’ ফেরদৌস আহমেদ আসছেন বলে জানান ওসি।

হকারদের দাবি ধানমন্ডি এলাকায় বাধাহীনভাবে বসতে দিতে হবে। কিন্তু সম্প্রতি নগরীর মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে হকারদের যত্রতত্র বসতে দিচ্ছে না পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ