1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধানমন্ডিতে ভবন ধসে তিন শ্রমিক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ৪:৫২ pm

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনের বেলকনি ধসে তিন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-শফিকুল (২২) ও ইনসান (২২)। দু’জনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ। তিনি বলেন, ‘ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনটির বেলকনি ধসে তিন শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’ এ ঘটনায় কারও দায় রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি আবদুল লতিফ।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ