রাজধানীর ধানমণ্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হয়েছে ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণ করে শনিবার প্লাজমা সেন্টারটি উদ্বোধন করা হয়।
প্লাজমা সেন্টারটি উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজের হেমাটো-অনকোলোজি বিভাগের অধ্যাপক ডা. এমএ খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্যের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ। যারা করোনামুক্ত হয়েছেন, তাদেরকে গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারে এসে রক্ত দিতে আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ।
তিনি বলেন, আমাদের প্লাজমা সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে। সারাদেশের মানুষ এখান থেকে প্লাজমা নিতে পারবে। প্রাথমিক অবস্থায় আমরা প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দিতে পারব।
করোনাকালে প্লাজমা প্রদানের বিষয়টি আরও প্রচার করতে হবে উল্লেখ করে গণস্বাস্থ্যের ট্রাস্টি বলেন, দেশের প্রতিটি জেলায় প্লাজমা সেন্টার করার হওয়া দরকার।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051